
টুঙ্গিপাড়ায় বাল্যবিবাহের অপরাধে বিয়ের পিঁড়ি থেকে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে তাঁকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় থানায় গিয়ে বাল্যবিবাহ থেকে নিজেকে রক্ষা করা সেই কিশোরীকে (১৭) সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। সাহসিকতার স্বীকৃতি হিসেবে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ তাকে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ দেন। সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন...

পিরোজপুরের ইন্দুরকানীতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিয়েছে এক স্কুলছাত্রী। আজ শনিবার উপজেলার সদর ইউনিয়নের ওই ছাত্রী দুই দফা থানায় গিয়ে বিয়ে বন্ধে পুলিশের সহায়তা চায়। পরে পুলিশ অভিভাবকের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় দিয়েছে।

চাপিলা ইউনিয়নের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর বলেন, গ্রামের অধিকাংশ পরিবারের আর্থিক অবস্থা খারাপ। অভাব-অজ্ঞতার কারণে অভিভাবকেরা কম বয়সী মেয়েদের গোপনে বিয়ে দিচ্ছেন। নানা উদ্যোগ নিয়েও বাল্যবিবাহ রোধ সম্ভব হচ্ছে না।