
শরীয়তপুরে বিবাহবহির্ভূত সম্পর্ক ও প্রতারণার অভিযোগে এক নারীর (৩৫) চুল কেটে, মুখে কালি মেখে ও গলায় জুতার মালা পরিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৩ জুন) রাতে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকার দেলোয়ার দপ্তরির স্ত্রী আমেনা বেগম (৪০) ও মেয়ে মৌসুমি (২৫) এবং ছেলে পলক দপ্তরি (২২) ও হৃদয় দপ্তরি (৩০)।
আজ রোববার (১৪ জুন) দুপুর নাগাদ গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
এর আগে গতকাল শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং শাবনুর মার্কেট এলাকায় ওই নারীকে নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।
ভুক্তভোগী ওই নারী উত্তর পালং এলাকার প্রবাসীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী প্রায় তিন বছর ধরে লিবিয়াপ্রবাসী। স্ত্রী দুই সন্তান নিয়ে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন এবং মাঝেমধ্যে গ্রামের বাড়ি আসেন।
অভিযোগ রয়েছে, একই এলাকার বাসিন্দা দেলোয়ার দপ্তরির সঙ্গে নারীর টাকাপয়সার লেনদেন ও বিবাহবহির্ভূত সম্পর্ক আছে। এর জেরে আজ সকালে দেলোয়ার দপ্তরির স্ত্রী ও তাঁর ছেলে-মেয়েরা মিলে ওই নারীকে ধরে এনে মারধর করেন। একপর্যায়ে মাথার চুল কেটে, মুখে কালি মেখে ও গলায় জুতার মালা পরিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় গতকাল রাতে ওই নারী বাদী হয়ে দেলোয়ার দপ্তরিসহ ৯ জনের নাম উল্লেখ করে পালং মডেল থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, শরীয়তপুর সদরের উত্তর পালং এলাকায় এক নারীকে চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী নারী ৯ জনকে আসামি করে মামলা করেছেন। এরপরই অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরের দিকে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে