
শরীয়তপুরে নবজাতকের মৃত্যুর ঘটনায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মূল হোতা সবুজ দেওয়ানকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ভোরে সদর উপজেলার বেড়াচিকন্দি এলাকায় পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
অভিযোগ উঠেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ এক নবজাতককে ঢাকায় নিয়ে যেতে পারেনি। এতে চিকিৎসা না পেয়ে শিশুটির মৃত্যু হয়। জেলার সিভিল সার্জনের গাড়িচালক আবু তাহের দেওয়ান ও তাঁর ছেলে সবুজ দেওয়ানের নেতৃত্বে অ্যাম্বুলেন্সকে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গতকাল রাতে মৃত শিশুটির বাবা নূর হোসেন সরদার সবুজ দেওয়ান ও তাঁর বাবা আবু তাহের দেওয়ানসহ চারজনের নাম উল্লেখ করে পালং মডেল মামলা করেন।
আজ দুপুরে ১০ দিনের রিমান্ডের আবেদন করে সবুজ দেওয়ানকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মূল হোতা সবুজ দেওয়ানকে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। ১০ দিনের রিমান্ডের আবেদন করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে