
পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচলের অনুমতির দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুর বাইকারস নামের একটি সংগঠন। আজ বুধবার দুপুর ১২টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজার সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে গতকাল মঙ্গলবার পদ্মা সেতুসহ সব সড়ক-মহাসড়কে বৈধ যানবাহন চলাচলের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন মোটরসাইকেলচালকেরা।
মানববন্ধনে বক্তারা জানান, ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে যানবাহন অরাজকতা সৃষ্টি করে। এ সময় মোটরসাইকেল বন্ধ রাখা হলে যাত্রীদের ভোগান্তি কয়েক গুণ বেড়ে যাবে। ঈদের আগে পরীক্ষা-নিরীক্ষা করে বৈধ কাগজপত্র ও লাইসেন্সধারী বাইকারদের পদ্মা সেতু ও মহাসড়ক ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা।
শরীয়তপুর বাইকারসের মডারেটর জয় হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমার টাকায় আমার সেতু। তাহলে আমি কেন বঞ্চিত হব? প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগ করা হোক। বৈধ লাইসেন্স ও লাইসেন্সধারী সব মোটরসাইকেল দেশের সর্বত্র চলাচলে অনুমতির দাবি জানাচ্ছি।’
ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন শতাধিক মোটরসাইকেলচালক।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৭ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৩ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে