
সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর ভাঙা বেড়িবাঁধ ৩০ ঘণ্টায়ও মেরামত করা সম্ভব হয়নি। এতে করে লোকালয় প্লাবিত হয়ে হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। অনেকে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে, জিও ব্যাগ ফেলে আগামীকাল বুধবারের মধ্যে বাঁধ সংস্কার করা সম্ভব হবে।
ঈদুল ফিতরের দিন গতকাল সোমবার সকালে বিছট পয়েন্টে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে ভাঙন এলাকায় বিকল্প রিংবাঁধ নির্মাণের চেষ্টা করা হয়। তবে দুপুরে প্রবল জোয়ারের তোড়ে বাঁধের প্রায় ১৫০ ফুট নদীগর্ভে বিলীন হয়ে যায়।
বাঁধ ভেঙে বিছট, বল্লবপুর, নয়াখালী, বাসুদেবপুর, আনুলিয়াসহ ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে পাঁচ হাজার হেক্টর জমির বাগদা চিংড়ি ঘের ও কমপক্ষে এক হাজার হেক্টর জমির বোরো ধান। মাছের ঘের ভেসে যাওয়ায় অনেকে হয়েছেন নিঃস্ব। অনেকের হাঁস-মুরগি ভেসে গেছে পানিতে। মৎস্য ও কৃষি খাতে ক্ষতি হয়েছে কমপক্ষে ৫০ কোটি টাকা। ডুবে আছে শতাধিক বসতবাড়ি।

বিছট গ্রামের রহমত আলী বলেন, ‘আমার ১৫০ বিঘা জমিতে বাগদার চাষ ছিল। একটি মাছও এখন আর নেই। আমি নিঃস্ব হয়ে গেলাম।’
বাঁধ মেরামত নিয়ে আজ মঙ্গলবার কথা হলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম জানান, নদীতে পরবর্তী ভাটার সময় বেড়িবাঁধ বেঁধে ফেলা সম্ভব হবে। তিনি বলেন, ‘আমাদের যথেষ্ট পরিমাণ জিও ব্যাগ রয়েছে। কিন্তু বার্জ (নৌযান) ছাড়া জিও ব্যাগ ফেলা সম্ভব নয়। গাবুরায় একটি বার্জ রয়েছে। সেটি আনা হচ্ছে। আশা করি আগামীকালের মধ্যে বেড়িবাঁধ বেঁধে ফেলা সম্ভব হবে।’
আজ বিছট এলাকা পরিদর্শনে গিয়েছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি জানান, অনেক মানুষ বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। তাঁদের ত্রাণসহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে