
সাতক্ষীরার দেবহাটায় বজ্রপাতে দেবব্রত ঘোষ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বনবিবতলাসংলগ্ন বিলে জমির ধান কেটে বাড়িতে ফেরার পথে প্রাণ হারান তিনি। দেবব্রত কোঁড়া পাকড়াতলা এলাকার শিতানাথ ঘোষের ছেলে। তিনি সাতক্ষীরার চায়না-বাংলা হাসপাতালের কর্মচারী ছিলেন।
প্রতিবেশী গোপাল দাশ জানান, দেবব্রত সিভি হাসপাতালের রিসিপশনে চাকরি করতেন। ছুটিতে বাড়ি এতে আকাশে মেঘ দেখে দেবব্রত তাঁর বাবার সঙ্গে স্থানীয় বিলে ধান কাটতে যান। কাজ শেষ করে বৃষ্টির শুরুর আগে তাঁর বাবা বাড়িতে চলে যান। আর দেবব্রত ঝড়-বৃষ্টির শুরু হলে বিল থেকে আসার সময় বজ্রপাতের কবলে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, ‘বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর শুনে তাঁদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় স্থানীয় শ্মশানে যুবকের শেষকৃত্যের কাজ সম্পন্ন করা হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে