
জেলা প্রশাসন নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ মঙ্গলবার (৫ মে) থেকে সাতক্ষীরায় আম পাড়া শুরু হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে বিভিন্ন জাতের আম সংগ্রহ করা হবে। নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছে প্রশাসন।
ঘোষিত সূচি অনুযায়ী, ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হবে। এরপর ১৫ মে থেকে হিমসাগর ও ক্ষীরসাপাত, ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন আম্রপালি সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় মেনে ধাপে ধাপে আম সংগ্রহ করলে অপরিপক্ব ফল বাজারে আসা বন্ধ হবে এবং গুণগত মান বজায় থাকবে। এ জন্য আগাম আম পাড়া রোধে প্রশাসন নজরদারি জোরদার করেছে।
তালা উপজেলায় প্রায় ৭১৫ হেক্টর জমিতে আমের আবাদ রয়েছে। ইতিমধ্যে বাগানগুলোতে আম পাড়ার প্রস্তুতি শুরু হয়েছে। শ্রমিক নিয়োগ, ঝুড়ি ও প্যাকেট প্রস্তুত এবং পরিবহনব্যবস্থা নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় আম ব্যবসায়ী রাজু বলেন, ‘তালার আম খুলনা, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এ বছর ফলন ভালো হওয়ায় বাজারে সরবরাহও বেশি থাকবে বলে আশা করছি।’
মহান্দী গ্রামের চাষি বাবুল শেখ বলেন, ‘তিন বিঘা জমিতে আম চাষ করেছি। গাছে প্রচুর আম হয়েছে। আশা করছি ভালো দাম পাব।’
আম পাড়া মৌসুমকে ঘিরে স্থানীয় শ্রমিকদের মধ্যেও কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই মৌসুমি কর্মকাণ্ডে উপজেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, ‘সময়সূচি মেনে আম পাড়া হলে কৃষকেরা ন্যায্য দাম পাবেন এবং ভোক্তারাও পরিপক্ব ও নিরাপদ আম পাবেন। এতে স্থানীয় আমের সুনামও বজায় থাকবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে