
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরায় সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাক আহমেদ।
আজ সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় তারুণ্যের উৎসব ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা স্টেডিয়ামে সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান, সদস্য তৈয়ব হাসান শামসুজ্জামান প্রমুখ।
সাইক্লিং প্রতিযোগিতাটি জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের নারকেলতলা, খুলনা রোড, নিউমার্কেট, পাকাপুল, পোস্ট অফিস হয়ে আবার যথাস্থানে এসে শেষ হয়। প্রতিযোগিতায় প্রায় আড়াই শ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় বাংলাদেশ সাইক্লিংয়ের সদস্য মো. জুয়েল হাসান চ্যাম্পিয়ন হয়। প্রথম রানারআপ হয়েছেন তাওহিদ, তৃতীয় আকাশ, চতুর্থ সাকিব, পঞ্চম আবিদ, ষষ্ঠ আসফি এবং মেয়েদের মধ্যে সানজিদা বিজয়ী হন।

রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে...
৯ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে নাঈম হোসেন (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার বিকেলে হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১৫ মিনিট আগে
ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে