সাতক্ষীরার আশাশুনিতে পিকআপ ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে দুই ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন যাত্রী। আজ শুক্রবার সকালে উপজেলার নওয়াপাড়া তেঁতুলতলা ঈদগাহ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী। তিনি বলেনে, ‘আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপটি ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
নিহতরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া এলাকার মৃত আরশাদ সরদারের স্ত্রী ফজিলা খাতুন (৬০) এবং একই উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৪৫)। তাঁরা দুজনেই সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন।
ওসি বিশ্বজিৎ অধিকারী জানান, সৌদি আরবে ওমরাহ করতে যাওয়ার উদ্দেশ্যে পাইকগাছা উপজেলার গজালিয়া এলাকার মিজানুর রহমান (৪৭), রেশমা খাতুন (৩৯), আছিয়া খাতুন (৫৫), হুমায়ুন কবির (৪৮) ও ফজিলা খাতুন (৬০) ইজিবাইকে সাতক্ষীরায় আসছিলেন। সাতক্ষীরা থেকে তাঁদের ঢাকায় যাওয়ার কথা ছিল। তাঁদের বহনকারী ইজিবাইকটি নওয়াপাড়া ঈদগাহ মোড়ে পৌঁছালে সাতক্ষীরার দিক থেকে আসা মাছ বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফজিলা নিহত হন। গুরুতর অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে নেওয়ার পথে আছিয়া মারা যান।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে