
সাতক্ষীরায় কয়েকটি দেশের জাল ডলার, জাল টাকা ছাপানোর মেশিনসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা পৌরসভার কাটিয়া এলাকার একটি ভাড়াবাড়ি থেকে তাঁদের আটক করেন সদর আর্মি ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পূর্ব বিড়ালহ্মী গ্রামের আব্দুর রহিম সানার ছেলে জুলকার নাঈম সানা এবং উত্তর আটুলিয়া গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে রাসেল গাজী।
সদর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মুশফিক আহমেদ জানান, কাটিয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন দেশের ডলার ও টাকা কালার প্রিন্টারের মাধ্যমে ছাপিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন আটক ব্যক্তিরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছে থাকা একটি কালার প্রিন্টার, একটি ল্যাপটপ, তিনটি স্মার্টফোন, তিনটি বাটন ফোন, নগদ ৫১ হাজার ৯৮৫ টাকা, নিজস্ব সিল-প্যাডসহ অন্যান্য মালামাল জব্দ করেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সদর আর্মি ক্যাম্পের কমান্ডার।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে