
বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত-অধ্যুষিত জেলা হিসেবে সাতক্ষীরার জনগণ বিগত সরকারের আমলে বিমাতাসুলভ আচরণ পেয়েছে। এই জেলাকে বিগত সরকার এ দেশের অংশ বলেই মনে করত না। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির।
ভারতের প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, ‘সাতক্ষীরার ক্রিকেটার মোস্তাফিজকে নিয়ে ভারত যে অন্যায্য আচরণ করেছে, সেটা খুবই দুঃখজনক। প্রতিবেশীদের সঙ্গে আমরা ন্যায্যতাভিত্তিক আচরণ প্রত্যাশা করব, কিন্তু কাউকে প্রভু হিসেবে আসতে দেওয়া হবে না।’
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে শিক্ষিত চোরেরা জনগণের একটা পয়সাও চুরি করে খেতে পারবে না। আর যারা জনগণের ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, ওদের পেটে হাত ঢুকিয়ে তা বের করে আনা হবে। তিনি আরও বলেন, ‘যারা ঝুঁকিপূর্ণ চাকরি করেন, তাঁদের বেতন সেই অনুপাতে বাড়িয়ে দেওয়া হবে। শিক্ষিত বেকারদের ভাতা না দিয়ে বরং তাদের কর্মে দক্ষ করে চাকরি দেওয়া হবে।’
জামায়াতের আমির বলেন, কেউ কেউ মায়েদের কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিচ্ছেন, আবার কেউ কেউ তাঁদের গায়ে হাত তুলছেন, এটা কেমন দ্বিচারিতা!
জেলা জামায়াতের সভাপতি শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে