
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা লালচন্দ্রপুর গ্রামে এক কৃষকের তিন বিঘা জমির কুলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। দুই শতাধিক গাছ নষ্ট হওয়ায় ওই কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর। এ ঘটনায় ঋণের কারণে কৃষক আব্দুস সবুর এখন দিশাহারা।
ঘটনাটি ঘটেছে পাটকেলঘাটা থানা সদর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত লালচন্দ্রপুর গ্রামে। সরুলিয়া ইউনিয়নের জুজখোলা গ্রামের আব্দুস সবুর তিন বিঘা জমি বর্গা নিয়ে কুল চাষ করেছিলেন। অধিকাংশ গাছেই ফুল চলে এসেছিল এবং অল্পদিনের মধ্যেই ফল আসার কথা। কিন্তু রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর কুলবাগানের দুই শতাধিক গাছ কেটে সাবাড় করে দেয়।
সোমবার সকালে সবুর বাগানে গিয়ে দেখেন তার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘আমি সবকিছু শেষ করে জমি বর্গা নিয়ে কুল চাষ করেছি। ফুল এসেছে, অল্পদিনের মধ্যে ফলও আসতো। কিন্তু রাতের অন্ধকারে সব শেষ হয়ে গেল।’
ক্ষতিগ্রস্ত কৃষক সবুর জানান, তিনি বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে এই চাষ করেছিলেন। কুল বিক্রি করে তিনি ঋণের কিস্তি শোধ করার এবং সংসারের হাল ধরার স্বপ্ন দেখছিলেন। কিন্তু এই ঘটনায় তার সব স্বপ্ন ভেঙে গেছে।
এ বিষয়ে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ রানাকে বিষয়টি জানিয়েছেন। চেয়ারম্যান মাসুদ রানা বলেন, “আমি বিষয়টি শুনেছি। এ ধরনের অপরাধ ক্ষমার যোগ্য নয়।”
ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৬ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে