
সাতক্ষীরার তালা উপজেলায় একটি গ্রামে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। গতকাল বুধবার দিবাগত রাতে ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে ভুক্তভোগী এক শিশুর পরিবার।
জানা গেছে, প্রতিবেশী দুই শিশুকে ভুলিয়ে-ভালিয়ে বাড়ির ছাদে নিয়ে গিয়ে যৌনাঙ্গে হাত দেওয়া, পায়ুপথে যৌনাচারসহ ধর্ষণের চেষ্টা করেছেন ওই যুবক।
ভুক্তভোগী এক শিশুর মা বলেন, প্রায় এক সপ্তাহ আগে তার সন্তানের ওপর যৌন নির্যাতন চালিয়েছেন ওই যুবক। বুধবার সন্ধ্যায় আরেক শিশুর ওপর নির্যাতন চালানোর ঘটনা জানাজানি হয়। তারপর তাঁর সন্তানও নিপীড়নের কথা জানায়। উভয় শিশু অসুস্থ হয়ে পড়েছে। পরে এক ভুক্তভোগী শিশুর বাবা যুবকের বিরুদ্ধে মামলা করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৬ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৩ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে