সুন্দরবনের নদী-খালে মাছ ধরার সময় ‘ডন বাহিনী’ পরিচয়ে সশস্ত্র বনদস্যুরা ১৮ জন জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলে ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।
শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের অপহৃত জেলের পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে মামুন্দো ও মালঞ্চ নদের খালে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় মামুন্দো নদের মাইটেভাঙ্গা খাল থেকে তিনজন, মালঞ্চ নদের মাইশারকোল ও উলোবাড়ি খাল থেকে চারজন, মামুন্দো নদের রাজাখালী খাল থেকে তিনজন এবং কলাগাছি এলাকা থেকে আটজন জেলেকে দস্যুরা অপহরণ করে। অপহৃতদের সবাই শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, কদমতলা, মথুরাপুর, মৌখালী ও ছোট ভেটখালী এলাকার বাসিন্দা।
জেলের ওই স্বজন আরও জানান, ডন বাহিনীর সদস্যদের মধ্যে ২০১৮ সালে আত্মসমর্পণ করা শ্যামনগরের শাহাজান ও শফিকুল ইসলামকে (ওরফে বেটে শফিকুল) জেলেরা চিনতে পেরেছেন।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ফজলুল হক বলেন, শুক্রবার দুপুরের দিকে তিনি বিষয়টি জানতে পেরেছেন। এ বিষয়ে কোস্ট গার্ড কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই বন কর্মকর্তা।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে