
সাতক্ষীরার দেবহাটায় অস্ত্র উদ্ধার অভিযানের সময় গণপিটুনিতে কামরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার খলিশাখালীর মৎস্য ঘের এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন সেনাবাহিনীর সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার হাজীপুর গ্রামের নুরুজ্জামান, আশাশুনি উপজেলার শ্রীগঞ্জ গ্রামের সোহেল, কালীগঞ্জ উপজেলার বাবুরাবাদ গ্রামের মেহেরাব আলী, একই উপজেলার কাশিবাটি গ্রামের হাসিবুল হাসান সবুজ, রবিউল আউয়াল ও বদরতলা এলাকার আবুল হোসেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মাদ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খলিশাখালীতে ১ হাজার ৩২৮ বিঘা মৎস্য ঘের নিয়ে দুই পক্ষে দ্বন্দ্ব চলছিল। সরকার বদল হওয়ার পর মৎস্য ঘের দখলে নিতে বিভিন্ন সময় অস্ত্রের মহড়া দেওয়া হয়। আজ ভোর ৫টার দিকে খলিশাখালীতে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় সেনাবাহিনী।
সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বলেন, ‘খলিশাখালী এলাকায় অস্ত্র, গোলাবারুদ, বোমা মজুত রেখে মাছের ঘের দখল, এলাকায় ডাকাতিসহ নানা অপরাধ করে আসছিল আকরাম হোসেন, আরিফুল ইসলাম পাড়, সাইফুল ইসলাম গাজীসহ কয়েকজন। তাদের ধরতে অভিযান চালালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে প্রথমে ইট-পাথর এবং পরে বোমা ও ককটেল ছোড়া হয়। একপর্যায়ে আমাদের লক্ষ্য করে পাইপগান দিয়ে গুলি চালায়। এ সময় স্থানীয় বাসিন্দারা কামরুলসহ কয়েকজনকে ধরে ফেলে। বিক্ষুব্ধ জনসাধারণ কামরুলকে পিটুনি দেয়। সেনাসদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক আরও বলেন, নিহত কামরুল একজন দণ্ডিত অপরাধী এবং ডাকাত ছিলেন। আটক অন্য অপরাধীদের জিজ্ঞাসাবাদ শেষে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় পাঁচটি রামদা, বোমা তৈরির সরঞ্জাম, ৭৫০ গ্রাম বারুদ, চারটি মোবাইল ফোন, ১৫টি বড় ও ৩৮টি ছোট হাতবোমা উদ্ধার হয়েছে।
তবে নিহতের স্ত্রী মর্জিনা খাতুন দাবি করেন, তাঁর স্বামীকে মৎস্য ঘের থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১১ সেপ্টেম্বর রাতে স্থানীয় ৫০-৬০ জন লোক ওই এলাকার মৎস্য চাষের কোটি টাকা মূল্যের জমি দখলে নেয়। গত ৫ আগস্টের পর আরেক পক্ষ ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করছিল। এ বিষয়ে গত ২ অক্টোবর মালিক ও লিজ গ্রহীতারা সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। কয়েক দিন না যেতেই মৎস্য ঘেরের কর্মচারীদের জিম্মি করে কয়েক দফায় মাছ লুটের ঘটনা ঘটে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে