
সাতক্ষীরার আশাশুনিতে শিশু নুসরাত জাহান রাহি হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার আগরদাড়ি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কানের দুল ছিনিয়ে নেওয়ার জন্য নুসরাতকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আসামির নাম রেজাউল ইসলাম জনি (২৩)। তিনি আগরদাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। নিহত নুসরাত জাহান রাহি (৯) একই গ্রামের রবিউল ইসলামের মেয়ে, সে আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। রাহির প্রতিবেশী চাচা হন জনি।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম। তিনি জানান, জনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। ৯ মাস আগে তিনি বিয়ে করেন। বিয়ের পরে মাস চারেক আগে তিনি চাকরি হারান। এতে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়েন জনি। গ্রামের বাড়িতে এসে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকা জোগাড় করতে তিনি রাহির কানে থাকা সোনার দুল ছিনিয়ে নেওয়ার চিন্তা করেন।
পুলিশ সুপার আরও জানান, গত শনিবার সকালে রাহি বান্ধবী মিতা বসুর সঙ্গে খেলা করছিল। জনি রাহিকে খাবার কিনে দেওয়ার কথা বলে নির্জন হলুদখেতে নিয়ে যায়। সেখানে রাহির কানে থাকা সোনার দুল খুলে নেয়। রাহি এ ঘটনা মা-বাবাকে জানানোর হুমকি দিলে তাকে শ্বাসরোধে হত্যা করেন জনি। এরপর তিনি হাত-পা বেঁধে রাহির মরদেহ পুকুরে ফেলে দেন। ওই দিন দুপুরে জনি ছিনিয়ে নেওয়া কানের দুল স্থানীয় বুধহাটা বাজারের পলাশ জুয়েলার্সে ৯ হাজার টাকায় বেচে দেন।
গত শনিবার দুপুরে আশাশুনির আগরদাড়ি গ্রামের একটি পুকুর থেকে রাহির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাহির বাবা রবিউল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় জনিকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে