
সাতক্ষীরা দেবহাটার পুষ্পকাটি সেনাবাহিনীর হাতে তিন সমন্বয়ক আটক হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার পুষ্পকাটি গ্রামে ইউপি সদস্য গোলাম রব্বানীর বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
আটক সমন্বয়কেরা হলেন দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দুল আলিমের ছেলে নাহিদ হাসান, শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের আত্তাব মোল্যার ছেলে আব্দুর রহিম ও আশাশুনি উপজেলার আব্দুর রহমান।
ইউপি সদস্য গোলাম রব্বানী ও তাঁর ভাই আব্দুর রব জানান, আজ দুপুরে পাঁচজন তাঁর বাড়িতে ঢুকে নিজেদের পুলিশ পরিচয় দেন। তাঁদের মধ্যে তিনজন গোলাম রব্বানীর বসতঘরে এবং দুজন আব্দুর রবের বসতঘরে ঢোকেন।
এ সময় আব্দুর রবের ঘরের দুজন অস্ত্র দেখিয়ে ঘরে থাকা ব্যবসার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। অপর দিকে গোলাম রব্বানী ঘরের তিনজনকে আটকে রেখে সাতক্ষীরা সেনাক্যাম্পে খবর দিলে একটি ইউনিট এসে তাঁদের গ্রেপ্তার করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮.২০ মিনিট) ভুক্তভোগী ইউপি সদস্যের স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।
এদিকে দেবহাটা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ বলেন, ‘আওয়ামী লীগের সময়ে রব্বানী মেম্বার বিভিন্ন অপকর্ম করেছেন। তাই জেলা সমন্বয়কেরা তাকে ধরতে যায়। তারা আমাকে জানালে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু ওই বাড়ির লোকজন মিথ্যা অভিযোগ এনে সমন্বয়কদের ডাকাত বলে ফাঁসিয়ে দিয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে