সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ও মধু আহরণ করতে গিয়ে ২০ জেলে ও মৌয়াল অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বনদস্যু ‘আলিম’ ও ‘নানাভাই ডন’ বাহিনীর সদস্যরা তাঁদের অপহরণ করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৫ মে) সকালে সুন্দরবনের চুবকুড়ি নদী, গোয়ালবুনিয়া, দুনের মুখ, ধানোখালীর খাল, মাধভাঙা খাল ও মালঞ্চ নদের চালতেবেড়ে খাল এলাকা থেকে তাঁদেরকে অপহরণ করা হয়।
অপহৃত ব্যক্তিরা হলেন শ্যামনগরের রমজাননগর ও মুন্সিগঞ্জ গ্রামের আল-আমিন (৩৫), আবুল বাসার বাবু (৩৭), আবুল কালাম (৪৭), শাহাজান গাজী (৫০), সিরাজ গাজী (৪০), আল-মামুন (১৬), হুমায়ুন (২৭), মনিরুল মোল্লা (২৬), সঞ্জয় মন্ডল (২৫), হৃদয় মন্ডল (৪৭), রবিউল ইসলাম বাবু (৩৫), রবিউল ইসলাম (২৪), আব্দুস সালাম (৪৫), ইব্রাহিম গাজী (৫৫), মুরশিদ আলমসহ ২০ জন।
ফিরে আসা জেলে শ্যামনগরের রমজাননগর গ্রামের মো. আব্দুল্লাহ জানান, তাঁরা সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ও কৈখালী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে এক সপ্তাহ আগে সুন্দরবনে কাঁকড়া ও মধু আহরণ করতে গিয়েছিলেন।
সোমবার বিকেলে ও মঙ্গলবার সকালে আলিম ও নানাভাই ওরফে ডন বাহিনী পরিচয় দিয়ে অস্ত্রধারী দস্যুরা মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে তুলে নিয়ে যায়।
জলদস্যুরা সচ্ছলতাভেদে ২৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করেছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার ফজলুল হক বলেন, ‘কয়েকজন জেলে অপহরণের খবর আমরা শুনেছি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, মুক্তিপণের দাবিতে অপহরণের শিকার জেলেরা সাধারণত নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করেন। তাঁরা পুলিশকে তথ্য দিতে চান না। তবে এবারের অপহরণের বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে