
দেশজুড়ে আজ শনিবার পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। সুপেয় পানি সংরক্ষণ ও নিরাপদ পানির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে সাতক্ষীরার আলিপুর ও গাবুরায় দুটি নতুন পানি শোধনাগার প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে।
বেসরকারি খাতের উদ্যোগ ‘প্রবাহ’-এর অধীনে এই দুটি নতুন প্ল্যান্ট চালু করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশের ২৫টি জেলায় এ উদ্যোগের অধীনে এ ধরনের প্ল্যান্টের সংখ্যা দাঁড়াল ১২৬টি।
আর্সেনিক দূষণ ও নোনাপানিকবলিত অঞ্চলে ধারাবাহিকভাবে নিরাপদ ও পরিচ্ছন্ন পানি সরবরাহ করার ক্ষেত্রে কাজ করা ‘প্রবাহ’ এবার ১৬তম বর্ষপূর্তি উদ্যাপন করছে। সংস্থাটি সুবিধাবঞ্চিত গোষ্ঠীর মধ্যে প্ল্যান্ট স্থাপন করার মাধ্যমে নিরাপদ পানির সংকট সমাধান ও সুপেয় পানি প্রয়োজন এমন মানুষদের জন্য তা সহজলভ্য করতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
প্রবাহ সূত্রে জানা গেছে, বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে অগভীর নলকূপে আর্সেনিক দূষণ ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছে। খাবার পানিতে আর্সেনিক ও নোনাপানির কারণে কয়েক লাখ মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তন এই পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। খরা ও সমুদ্রস্তর বাড়ার কারণে স্বাদুপানির উৎসগুলোয় নোনাপানির অনুপ্রবেশ বাড়ছে। এই ভয়াবহ অবস্থা বাংলাদেশের জন্য বিশ্ব পানি দিবসের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
সংস্থাটির মুখপাত্র আহমেদ রায়হান আহসানউল্লাহ বলেন, ‘১৬তম বর্ষপূর্তিতে প্রবাহ দেশজুড়ে এর কার্যক্রম বিস্তৃত করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পানির সংকট মোকাবিলা করতে চায়। নিরাপদ সুপেয় পানির দীর্ঘমেয়াদি সহজলভ্যতা নিশ্চিত করবে—এমন একটি টেকসই মডেল সমাধান নিয়ে আসার জন্য কাজ করছি আমরা।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৪ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে