
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
বাকৃবি ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম দিন ছিল গতকাল। এদিন রাতে বাকৃবি ক্যাম্পাসে পুনর্মিলনী অনুষ্ঠানের গ্র্যান্ড ডিনার শেষে নিজের কক্ষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন আবু সাদাত। গাড়িতে ওঠার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মুহূর্তেই হৃদ্রোগে আক্রান্ত হন তিনি এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দীর্ঘ সময় পর বন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার আনন্দ তখন ছিল সবার চোখেমুখে। কিন্তু সেই আনন্দ আর ধরে রাখা গেল না। আবু সাদাতের আকস্মিক মৃত্যু এক নিমেষেই সবকিছু বদলে দেয়। শোকে বাক্রুদ্ধ হয়ে পড়েন তাঁর বন্ধু, পুরোনো সহপাঠীরা। পুরো অনুষ্ঠানস্থলে নেমে আসে বিষাদের ছায়া।
পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক এবং বাকৃবির কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. জি এইচ এম সাগর বলেন, ‘আনন্দ হঠাৎই অশ্রুতে পরিণত হলো। আমাদের বন্ধু পুনর্মিলনীতে এসে এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে, এটা কোনোভাবেই ভাবতে পারিনি। আমরা সবাই গভীরভাবে শোকাহত। এই ক্ষতির সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। আমাদের সব আয়োজন ক্যান্সেল, আজকের দিনটি আমরা শোকের মধ্যেই পালন করছি।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে