নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘এক সময় দারিদ্র্যের কারণে রংপুরবাসীকে মফিজ বলা হতো। বর্তমান সরকার মঙ্গাকে এ অঞ্চল থেকে বিতাড়িত করেছে। মঙ্গা দেখতে হলে জাদুঘরে যেতে হবে।’
আজ শনিবার বিকেল ৫টায় নগরীর পুলিশ লাইনস মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশ যখন উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই করোনা অতিমারী দেখা দেয় বিশ্বে। প্রধানমন্ত্রীর দক্ষ দেশ পরিচালনায় সেই সংকট কাটিয়ে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। সেই সংকট কাটতে না কাটতে মধ্যপ্রাচ্যের সংকট আমাদের সামনে। তারপরও আমরা এগিয়ে যাওয়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি।’
চালের ঊর্ধ্বমুখী বাজার ধরে নিয়ে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সমগ্র বিশ্বে চালের বাজার ঊর্ধ্বমুখী। পণ্য পরিবহনে ঝুঁকি রয়েছে। বাজারে মূল্য বেড়েছে ঠিকই কিন্তু সরবরাহ কমেনি। সরকার চেষ্টা করছেন বাজার স্থিতিশীল করতে। এখন সবার সহযোগিতা দরকার।’ এ সময় তিনি চেম্বার নেতৃবৃন্দকে উদ্যোক্তা তৈরি ও ক্ষুদ্র কুটির শিল্পায়নের দিকে নজর দেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আকবর হোসেন, রংপুর চেম্বারের সিনিয়র সহসভাপতি আবু হেনা মো. রেজওয়ানুল করিম, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্টের আঙ্গুর হোসেন।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মাসব্যাপী রংপুর শিল্প ও বাণিজ্য মেলায় স্টল রয়েছে শতাধিক এবং শিশুদের জন্য রাইড রয়েছে ২০ টি। বাণিজ্য মেলা প্রতিদিনি দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী কিশোরী (১৪) সন্তান প্রসব করেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. গোলাম কিবরিয়াকে (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার (২ মার্চ) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন কিবরিয়া।
৮ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগত ব্যক্তিদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে।
১৫ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৪৪ মিনিট আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে