
কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পুঁটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ওই নারী মোবাইল ফোনে কথা বলছিলেন। তাই ট্রেন আসায় খেয়াল করতে পারেননি।
নিহত ভারতী রাণী (৬০) উপজেলার পুঁটিকাটা এলাকার সাবেক শিক্ষক গোবিন্দ চন্দ্র রায়ের স্ত্রী। লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, ভারতী রাণী মোবাইলে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ অবস্থায় চিলমারী থেকে ছেড়ে যাওয়া তিস্তাগামী কমিউটার ট্রেন ওই রেলপথে যাচ্ছিল। অন্যমনস্ক থাকায় ভারতী তা বুঝতে পারেননি। কিছু বুঝে ওঠার আগে ভারতী ট্রেনে কাটা পড়েন।
মৃতের সুরতহাল প্রতিবেদনে ওসি জানান, ওই নারী মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নিহতের স্বজনেরা মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে