
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে উত্তোলিত অবৈধ বালু পরিবহনের অপরাধে তিন ট্রলিচালকের (শ্যালো মেশিনচালিত) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা দেন।
জানা গেছে, দীর্ঘদিন থেকে একটি অবৈধ বালু ব্যবসায়ী চক্র ধরলা নদীর বালু উত্তোলন করে জমজমাট ব্যবসা করে আসছে। আজ ওই চক্রকে ধরতে ধরলা নদীর তীরবর্তী সোনাইকাজী এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে বালু ব্যবসায়ী চক্রের সদস্যরা দৌড়ে পালিয়ে গেলেও বালুভর্তি ট্রলিসহ আটক হন তিন ট্রলিচালক।
আটককৃতরা হলেন উপজেলার সমন্বয়পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম (৩৮), চন্দ্রখানা গ্রামের মনছুর আলীর ছেলে বাদশা মিয়া (৩৫) এবং কবির মামুদ গ্রামের আজিজার রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৬)। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটক তিনজনের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।
ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন জানান, নদীর চর থেকে বালু উত্তোলনের অপরাধে তিনজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সব বালু উত্তোলনকারীকে সতর্ক করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে