দারিদ্র্যকে হার মানিয়ে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় পাস করেছেন সাবিকুন নাহার শিনু; কিন্তু তাঁর মন খারাপ। কারণ তাঁর মায়ের পক্ষে পড়াশোনার খরচ জোগান দেওয়া আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে।
শিনু রংপুরের মিঠাপুকুর কলেজের প্রয়াত কর্মচারী শফিকুল ইসলামের মেয়ে। শফিকুল ধারদেনায় জর্জরিত হয়ে ২০১৯ সালে আত্মহত্যা করেন। তখন তাঁর স্ত্রী তাসলিমা খাতুন দুই মেয়ে নিয়ে ভাইয়ের বাড়িতে আশ্রয় নেন। এরপর কলেজ কর্তৃপক্ষ তাঁকে স্থায়ী কর্মচারী হিসেবে কাজের সুযোগ দেয়।
তাসলিমা জানান, মেয়ের সাফল্যে তিনি খুশি হলেও খরচ নিয়ে শঙ্কিত। তিনি কলেজ থেকে মাসে সাড়ে ৪ হাজার টাকা বেতন পান। এই টাকায় সংসার চালানোই কঠিন।
এমন প্রতিকূল অবস্থা ডিঙিয়ে শিনু সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। তিনি বলেন, ‘সাধারণ মানুষের সেবা দেওয়ার স্বপ্নে আমি চিকিৎসক হতে চাই। কিন্তু মেডিকেল কলেজে পড়তে তো অনেক টাকার দরকার। মা খরচ বহন করতে পারবেন কি না, এ নিয়ে শঙ্কা হয়।’

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে