দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের ৭ জানুয়ারীর ভোট রাত তিনটার দিকে হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু।
নির্বাচনে পরাজিত হওয়ার পরে আজ শনিবার বিকেলে বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর সরকারপাড়া গ্রামের নিজ বাসভবনের উঠানে বিশাল কর্মী সমাবেশে বক্তব্যকালে বিশ্বনাথ সরকার ওই অভিযোগ করেন। তিনি এবারের সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
নির্বাচন পরবর্তী ওই কর্মী সমাবেশে বিশ্বনাথ সরকার বলেন, ‘আমরা পরাজিত হয়নি, জোর করে আমাকে পরাজিত করা হয়েছে। প্রশাসন কথা রাখেনি। আমাদের ভোট হয়েছে রাত তিনটার সময়ে। দুপুরের দিকে অনেকেই আমাকে ভোট বর্জন করতে বলেছিল। আমি করিনি। আমি আওয়ামী লীগ করি। কেন্দ্রীয় কৃষক লীগের জয়েন্ট সেক্রেটারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত সৈনিক। তাঁর নির্দেশনার বাইরে আমি কখনো কাজ করব না। তাই সবকিছু জেনে বুঝেও ভোট বর্জন করিনি।’
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, বিশ্বনাথ সরকার বিটু রংপুর-২ আসনে ট্রাক প্রতীকে ভোট পেয়েছিলেন ৬১ হাজার ৫৮৩। তবে এ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আবুল কালাম মো. আহসানুল হক ডিউক চৌধুরী। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৮১ হাজার ৫৯৯। এ আসনে লাঙ্গলের প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল পেয়েছেন ২৪ হাজার ৬৪০ ভোট।
নির্বাচনে পরাজয়ের পরে ট্রাক প্রতীকের কর্মী সমর্থকদের প্রতি হামলাসহ ভয়ভীতি দেখানো হচ্ছে-কর্মীদের এমন অভিযোগের প্রেক্ষিতে বিশ্বনাথ সরকার সমাবেশে বলেন, ‘সকল কর্মীর দায়ভার নিয়ে বলছি, যেকোনো কিছু মোকাবিলায় আমি বদ্ধ পরিকর। এ ক্ষেত্রে কর্মীদের যেকোনো সমস্যায় পাশে আছি, থাকব।’
তারাগঞ্জের ইকরচালীর কর্মী নিত্যানন্দ রায়সহ অনেকে অভিযোগ করেছেন, ‘ভোটের পরে তাঁদের ওপর নৌকার সমর্থকেরা শারীরিক নির্যাতন চালিয়েছেন।’ ওই সমাবেশে বদরগঞ্জের গোপীনাথপুরের ট্রাকের কর্মী মমিনুল হক বলেন, ‘বিশ্বনাথ সরকার বিটু জনগণের ভোটে এমপি নির্বাচিত হলেও রাষ্ট্রযন্ত্রের কাছে হেরেছেন।’
তারাগঞ্জের আতিকুর রহমান বলেন, ‘আমরা মানুষকে আশ্বস্ত করেছিলাম, ভোট নিরপেক্ষ হবে। কিন্তু তা হয়নি। ভোটের আগের রাতে ট্রাক প্রতীককে হারিয়ে দেওয়া হয়েছে।’
বদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম সমাবেশে অভিযোগ করে বলেন, ‘ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ট্রাকের এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মারা হয়েছে। মধুপুরের ময়নাকুড়ি স্কুলের ভোটকেন্দ্রটি আমার এলাকায়। এই কেন্দ্রে ৩০০ ভোটারও ভোট দেয়নি। তবুও সেখানে দেখানো হয়েছে এক হাজার ৮০০ ভোট।’
তারাগঞ্জের আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘আমরা নীরব কারচুপির কারণে হেরেছি।’ সমাবেশে সভাপতিত্ব করেন, বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজার রহমান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২২ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে