রংপুরের কাউনিয়ায় সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের সফরকে ঘিরে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন-পরবর্তী হামলা ও ভাঙচুরের শিকার নেতা-কর্মীদের দেখতে আজ রোববার তিনি কাউনিয়া সফর করেন।
নেতা-কর্মীরা জানান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বেলা ২টার দিকে রংপুর মহানগরীর পায়রা চত্বর হয়ে হারাগাছ পৌঁছান। সেখানে তিনি নির্বাচন-পরবর্তী সহিংসতায় নেতা-কর্মীদের বাড়িঘর পরিদর্শন করেন।
অপর দিকে তাঁর সফরের প্রতিবাদে বিএনপির পরাজিত প্রার্থীর নেতা-কর্মীরা হরতাল ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। যদিও পরে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।
তবে এ সফরকে ঘিরে কোনো কিছু হলে তার দায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিএনপিকে নিতে হবে বলে জানিয়েছেন আখতার হোসেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমার হারাগাছে আসা নিয়ে যদি কিছু ঘটে, তার দায় ভরসা এবং বিএনপির হাইকমান্ডকে নিতে হবে।’

এদিকে আজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিএনপির পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, ‘আমি বর্তমানে অসুস্থতার কারণে চিকিৎসার জন্য পরিবারসহ ঢাকায় অবস্থান করছি। হারাগাছে কোনো কর্মসূচি বা কার্যক্রম নাই। আমার নাম ব্যবহার করে যে বক্তব্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।’
এমদাদুল হক ভরসা আরও লেখেন, ‘রংপুর-৪-এর মানুষ জানে এবং দেখেছে। এই নির্বাচনে ভোট ও মাঠের বাস্তবতা, জনগণই এর সাক্ষী। আমাদের ওপর যে অন্যায় হয়েছে, সে বিষয়ে আমি আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। মিথ্যা প্রচার দিয়ে সত্য চাপা দেওয়া যাবে না। আমি জনগণের ভোটের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়ের পক্ষে ছিলাম, আছি, থাকব ইনশা আল্লাহ।’
এর আগে গতকাল শনিবার রাতে হারাগাছ পৌর শহরের হকবাজার এলাকায় ‘রংপুর-৪ আসনের সাধারণ ভোটারের’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করেন পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নুরুল আমীন দাজু, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সমাপ্তি প্রমুখ।

বিএনপি নেতাদের অভিযোগ, অবৈধভাবে জনগণের রায় ছিনতাই করে এমপি হয়ে আখতার হোসেন হারাগাছ সফরের কর্মসূচি দিয়েছেন। হারাগাছের মানুষ যখন ক্ষোভে ফুঁসে উঠেছে, তখন তাঁর এই সফর বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা। তাঁর সফরের প্রতিবাদে জনসাধারণকে বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানান তাঁরা।
একই দিন বিকেলে মাইকিং করে হারাগাছ পৌর বিএনপির পক্ষ থেকে বেলা ১১ থেকে বিকেল ৪টা পর্যন্ত হরতাল পালনের আহ্বান জানানো হয়। পরে রমজানে জনভোগান্তির কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় পৌর বিএনপি।
এ বিষয়ে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান আজকের পত্রিকাকে বলেন, বিএনপি কর্মসূচি প্রত্যাহার করেছে। আখতার হোসেন যেসব জায়গায় যাবেন, সেগুলোতে পুলিশ টহল দিচ্ছে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে বিএনপির প্রার্থী দলের সাবেক জেলা সভাপতি এমদাদুল হক ভরসা। তিনি ৯ হাজার ৪০২ ভোটে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের কাছে হেরে যান। তবে ভোট গণনায় ‘কারচুপির ‘অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান ও ভোট পুনর্গণনার দাবি করে আসছেন এমদাদুল হক।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে