
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে এনতাজুল হক (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের সময় উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুড়াকুটি গ্রামের ঘোপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এনতাজুল হক দক্ষিণ দুড়াকুটি গ্রামেরই বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে রেজেকা বেগম (২২) কয়েক দিন আগে বাবার বাড়িতে চলে যান। শুক্রবার জুমার নামাজের সময় রেজেকার স্বামী আবু তাহের (৩৫) তাঁর বড় স্ত্রী মিষ্টি বেগমকে (২৫) সঙ্গে নিয়ে প্রাইভেট কারে করে শ্বশুরবাড়িতে হাজির হন। আবু তাহের একই ইউনিয়নের পাগলাটারী গ্রামের মজিদুলের ছেলে।
রেজেকাকে জোর করে নিয়ে যাওয়ার সময় এনতাজুল হক ও তাঁর মেয়ে নারগিস বেগম (২৪) গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দেন। এ সময় প্রাইভেট কারটি চলতে শুরু করলে এনতাজুল হক গাড়ির নিচে চাপা পড়েন। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের মেয়ে নারগিস বেগমের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী আবু তাহেরকে আটক করে কিশোরগঞ্জ থানায় সোপর্দ করেছে।
কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুছ বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে