
লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আপন দুই ভাইয়ের মধ্যে ২৮ ঘণ্টা পর বড় ভাই সাব্বির হোসেনের লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার বিকেলে নদীতে তার লাশ ভেসে ওঠে। ছোট ভাই শাওন হোসেন এখনো নিখোঁজ রয়েছে।
নিহত সাব্বির হোসেন নবম শ্রেণির ছাত্র এবং নিখোঁজ শাওন হোসেন অষ্টম শ্রেণির ছাত্র। তারা সদর উপজেলার মোগলহাট টেম্পো স্ট্যান্ড এলাকার হেলাল হোসেন ও সেলিনা দম্পতির ছেলে। দুই ভাই স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রোববার দুপুরে বন্ধু মেহেদিকে নিয়ে ধরলা নদীতে গোসল করতে নামে সাব্বির ও শাওন। একপর্যায়ে স্রোতে ভেসে গভীর পানিতে ডুবে নিখোঁজ হয় দুই ভাই। তাদেরকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বন্ধু মেহেদিও ডুবে যায়।
তীরে থাকা এক জেলে বিষয়টি দেখে দ্রুত নদীতে নেমে মেহেদিকে উদ্ধার করেন। তবে সাব্বির ও শাওনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে প্রথমে স্থানীয়রা এবং মোগলহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে অভিযানে যুক্ত হয় লালমনিরহাট ফায়ার সার্ভিস। সন্ধান না মেলায় বিকেলে রংপুরের ডুবুরি দল অভিযান শুরু করে। রাতে অভিযান অসমাপ্ত রেখে তা স্থগিত করা হয়।
আজ দ্বিতীয় দিনের মতো স্থানীয় ডুবুরি ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল আবারও উদ্ধার অভিযান চালায়। বিকেলে ২৮ ঘণ্টা পর বড় ভাই সাব্বিরের লাশ ভেসে ওঠে।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রোকন উজ্জামান বলেন, “বড় ভাই সাব্বিরের লাশ উদ্ধার করা হয়েছে। অপর জনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে