
কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় সীমান্তের শূন্যরেখার কাছাকাছি হলহলিয়া নদীতে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (২৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব ইটালুকান্দা এলাকার সীমান্তঘেঁষা হলহলিয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, লাশটি ভারত থেকে ভেসে এসেছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আন্তর্জাতিক সীমানা ১০৫৩ মেইন পিলার থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুপুরে গরু চরাতে গেলে নদীতে মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি বিজিবি ও পুলিশকে জানানো হয়। বিজিবি ও পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোসাদ্দেক হোসেন বলেন, মরদেহটি বেশ কয়েক দিন আগের মনে হয়েছে। অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ওসি লুৎফর রহমান বলেন, ‘সীমান্তের ২০০ থেকে ৩০০ গজের কাছাকাছি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়দের ধারণা, লাশটি ভারত থেকে ভেসে এসেছে। ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে