
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সকালে রিজওয়ানা হাসান তিস্তা সড়ক সেতুতে প্রকল্পসংক্রান্ত নকশা পর্যালোচনা করেন। পরে রাষ্ট্রদূতের সঙ্গে তিস্তা রেলসেতুর কাছে নৌকায় নদী ভ্রমণ করেন এবং বালাপাড়া ইউনিয়নের গাজীর ঘাটে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।
এলাকাবাসীকে রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা এখানে এসেছি কাজের অগ্রগতি দেখার ও আপনাদের সঙ্গে কথা বলার জন্য। কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নিইনি; বরং টেকসই সমাধান খুঁজছি। আশা করি, শিগগির চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারব।’ তিনি আরও বলেন, প্রকল্পটি জটিল হওয়ায় বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ ও সেচ—এই তিন বিষয় যাচাই করতে চীনের পক্ষ কিছু সময় নিচ্ছে। চীন ও বাংলাদেশ সরকার উভয়ই প্রকল্পের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
নদী মহাপরিকল্পনা নিয়ে হতাশা না ছড়ানোর আহ্বান জানিয়ে পানিসম্পদ উপদেষ্টা বলেন, ‘এখানে আশার বড় বেশি জায়গা আছে। আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে খনন ও বাঁধ নির্মাণ করতে চাই, যাতে কোনো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত না হয়।’
পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, রিভারাইন পিপলের পরিচালক তুহিন ওয়াদুদ ও তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৭ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১১ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে