
রংপুরের মিঠাপুকুরে বিএনপি নেতা এনামুল হকের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার এনামুল হককে দল থেকে সাময়িক বরখাস্ত করে ঘটনা তদন্তের জন্য দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ভাংনী ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এনামুল হক পূর্বপরিচয়ের সূত্র ধরে গত শনিবার ভাংনী ঠাকুরবাড়ি কসবা এলাকার এক গৃহবধূর বাড়িতে যান। বাড়িতে কেউ না থাকায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন তিনি।
ঘটনাটি জানাজানি হলে আজ এনামুল হককে দলীয় পদ ও দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
ওই গৃহবধূ বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করেছি। সেই সুবাদে বিএনপি নেতা এনামুল হকের সঙ্গে পরিচয়। গত শনিবার তিনি আমার বাড়িতে এসে ধানের শীষের পক্ষে কাজ করার উপহার হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাকে ঝাপটে ধরেন। তাঁকে ধাক্কা দিয়ে আমি সম্ভ্রম রক্ষা করতে সক্ষম হই।’
এ প্রসঙ্গে এনামুল হক বলেন, ‘শত্রুতাবশত আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।’
মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক মো. নুরুজ্জামান বলেন, কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে