
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘প্রশাসনের একটা পক্ষ অলরেডি একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে। এটা বাংলাদেশের জন্য অশনিসংকেত। বাংলাদেশ রাষ্ট্রটাকে সঠিকভাবে গড়তে হয়, তাহলে প্রত্যেকটা দলকেই এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে কথা বলতে হবে। সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড ইনসিওর করে বাংলাদেশের গণতান্ত্রিক যে যাত্রা, সেটাকে সমুন্নত করার জন্য একত্রে কাজ করতে হবে।’
গতকাল সোমবার (৫ জানুয়ারি) রাতে রংপুরের কাউনিয়া উপজেলার তকিপল বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন আখতার হোসেন।
এনসিপি নেতা বলেন, ‘আমরা খেয়াল করছি, নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রশাসন কিছু কিছু জায়গায় পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের দিকেই তাকান আর মিডিয়ার দিকেই তাকান অথবা প্রশাসনের দিকেই তাকান, একটা দিকে ঝুঁকে যাওয়ার একধরনের প্রবণতা আমরা তাদের মধ্যে খেয়াল করছি।’
আখতার হোসেন আরও বলেন, ‘যে প্রশাসন আজকে কোনো একটা দলের পক্ষপাতিত্ব করছে, সেই প্রশাসনই কিছুকাল আগে সেই দলকে দমন-নিপীড়ন করার জন্য সর্বাগ্রী ভূমিকা রেখেছে। যখন অন্য কোনো ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, সে দলকে আবারও তারা দমন-নিপীড়ন করার জন্য উদগ্রীব হয়ে পড়বে। প্রশাসনকে যদি নিউট্রালাইজ ও নিরপেক্ষ রাখতে হয় এবং জনগণের জন্য উপযোগী করে তুলতে হয়, তাহলে যে দলের পক্ষপাতিত্ব করছে প্রশাসন, সে দলকেও এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে থাকতে হবে এবং অনৈতিক সুবিধা আদায় না করে, বরং সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড ইনসিওর করে বাংলাদেশের গণতান্ত্রিক যে যাত্রা, সেটাকে সমুন্নত করার জন্য একত্রে কাজ করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু রেজা, কাউনিয়ার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, সংগঠক আবু রায়হান, রাজু আহমেদসহ আরও অনেকে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে