
জনবান্ধব ও সৃজনশীল বাজেট হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে কুড়িগ্রামের উলিপুরে স্বাগত মিছিল করেছে ছাত্রদল। শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গবামোড়ে মিলিত হয়।
এ সময় উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি হাসান খাঁনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল, যুগ্ম-আহ্বায়ক রমজান আলী কবির, আসাদুজ্জামান লিখন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ওয়াসিম আকরাম রুম্মন, যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান মারুফ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহসিন আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, যুগ্ম-আহ্বায়ক আবুল হাসানাত রাজিব, একরামুল সরকার বাবু, সদস্যসচিব সামিউল ইসলাম শামিম ও পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি সরকার যে বাজেট ঘোষণা করেছে তা সাধারণ মানুষের জন্য খুবই উপকারী। বাজেটে নিত্যপণ্যের দাম বৃদ্ধি হয়নি। এই কারণে এ বাজেট জুনমুখী ও কল্যাণ কর। একটি দল বাজেটের বিরোধিতা করে দেশে অস্থিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। এমন কোনো পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে জিয়ার সৈনিকেরা তা প্রতিহত করবে। জনবান্ধব ও সৃজনশীল বাজেট হওয়ায় উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন তাঁরা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে