রংপুরের গঙ্গাচড়ায় ১৮ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। গত মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী শিশুটিকে প্রথমে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ভুক্তভোগী শিশুটির বাবা এজাহারে উল্লেখ করেছেন, ঘটনার সময় তিনি ও তাঁর স্ত্রী ঘরের কাজে ব্যস্ত ছিলেন। তাঁদের ছোট মেয়ে বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে প্রতিবেশী কিশোর (অভিযুক্ত) গান শোনানোর কথা বলে শিশুটিকে কোলে করে নিজের শয়নকক্ষে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে তার মা-বাবা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে শিশুটিকে ওই কক্ষে পাওয়া যায় কিন্তু অভিযুক্ত কিশোর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ সময় শিশুটির বাবার চিৎকারে প্রতিবেশীরাও ঘটনাস্থলে ছুটে আসেন। শিশুটিকে রক্তক্ষরণ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হলে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।
শিশুটির বাবা বলেন, ‘মেয়ের চিকিৎসা ও আত্মীয়দের সঙ্গে পরামর্শ করতে গিয়ে মামলা করতে কিছুটা দেরি হয়েছে। আমি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ইমরান আজকের পত্রিকাকে বলেন, “ঘটনাটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৪ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩১ মিনিট আগে