
চিলমারীতে যুবদল নেতার ওপর হামলার ঘটনায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (৪ জুলাই) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আবু সাঈদ হোসেন পাখী ও সদস্য আব্দুল মতিন শিরিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলের প্রতি আনুগত্য না রাখা, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং উপজেলা যুবদলের সদস্যসচিব রুহুল আমিন জিয়াকে মারাত্মকভাবে জখম করার অভিযোগে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।”
জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “অভিযোগের সত্যতা পাওয়ায় দল ও দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এর আগের দিন বৃহস্পতিবার চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আব্দুল বারী সরকারকে আহ্বায়ক ও আবু হানিফাকে সদস্যসচিব করা হয়। কমিটি ঘোষণার পরপরই এর বিরোধিতা করে পাখী ও শিরিনের নেতৃত্বে অনুসারীরা লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেন। পরে সন্ধ্যায় মশাল মিছিলও বের হয়।
এর কিছুক্ষণ পরই উপজেলা যুবদলের সদস্যসচিব রুহুল আমিন জিয়ার ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় একাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গুরুতর আহত জিয়াকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
তবে অভিযোগ অস্বীকার করে এবং অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আবু সাঈদ হোসেন পাখী। তিনি বলেন, “এটা মনগড়া সিদ্ধান্ত। যাচাই-বাছাই ছাড়া হঠাৎ করে কী ঘটল, কে কী করল—তা না জেনেই আমাদের নাম জড়িয়ে নাটক সাজানো হয়েছে। আমাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত।”

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে