
তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর বাংলাদেশে ১ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়। সে হিসাবে তামাক সেবনে প্রতি ঘণ্টায় মারা যায় ১৮ জন। আজ বুধবার (১১ মার্চ) রংপুরের মিঠাপুকুরে উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভায় এ তথ্য উপস্থাপন করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, তামাক সেবনে মানুষের পা থেকে মাথার চুলও ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশেরও ক্ষতিসাধন হয়।
উপস্থাপিত তথ্যমতে, বাংলাদেশের ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষ তামাক সেবন করে। এর মধ্যে ১ কোটি ৯২ লাখ মানুষ ধূমপানে অভ্যস্ত। ২ কোটি ২০ লাখ মানুষ তামাক পণ্য যেমন জর্দা, গুল, সাদাপাতা ও খৈনি সেবন করে থাকে। এ দেশের মোট ক্যান্সার রোগীর ৪৬ শতাংশ তামাক সেবনকারী। স্বাস্থ্য বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের তথ্যমতে বাংলাদেশে তামাক সেবনে প্রতিবছর ১ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু ঘটে। অর্থাৎ প্রতি ঘণ্টায় মারা যায় ১৮ জন। তামাক পরিবেশেরও ক্ষতিসাধন করে।
সভায় জানানো হয়, ৩০০ সিগারেট তৈরির জন্য একটি গাছ কাটা হয় এবং বছরে ২০-২৫ হাজার কোটি লিটার পানি ব্যবহার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০২৫ (সংশোধিত ২০১৩) অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান করলে ৩০০ টাকা জরিমানার বিধান আছে। একই অপরাধ দ্বিতীয়বার করলে জরিমানার পরিমাণ হবে দ্বিগুণ। এ ছাড়াও এ আইনে জেল এবং ২ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড এমনকি উভয় দণ্ডের বিধান রয়েছে। সভায় স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মী, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে