রংপুরের গঙ্গাচড়ায় একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা-পুলিশ।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের গিড়িয়ারপাড় এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তামাকখেতে পানি দিতে এসে এক কৃষক ডোবার পাশে ইউড্রেনের ভেতরে একটি জুতা দেখতে পান। পরে তিনি ইউড্রেনের ভেতরে একজন মানুষ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে বিষয়টি জানান।
স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়ে দেখেন, ইউড্রেনের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে আছে। পরে ৯৯৯ নম্বরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের নাম রবিউল ইসলাম (৩০)। তিনি রংপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কেরানীর হাট বখতিয়ারপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে। রবিউল একটি বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। পাশাপাশি জীবিকার তাগিদে মিশুক অটো চালাতেন।
রবিউলের বড় ভাই বলেন, ‘গতকাল মঙ্গলবার বিকেলে অটো বিক্রির উদ্দেশ্যে রবিউল বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। রাতে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে আজ সকালে হাজিরহাট থানায় বিষয়টি জানাতে আসলে জানতে পারি, গঙ্গাচড়ার গিড়িয়ারপাড় এলাকায় একজন অজ্ঞাত যুবকের লাশ পাওয়া গেছে। খবর পেয়ে সেখানে গিয়ে লাশ শনাক্ত করি।’
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর ছবুর বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে