
রংপুরে নানা অব্যবস্থাপনার অভিযোগে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার এবং একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, নগরীর ধাপ এলাকার এলিট হাসপাতাল, জয়তুন ক্লিনিক ও রহমানিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা ও বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. মেশকাতুল আবেদের নেতৃত্বে এসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানকালে দায়িত্বরত চিকিৎসক না থাকা, অনুমোদনের তুলনায় শয্যা বেশি থাকা, অপারেশন থিয়েটারে মানসম্মত পরিবেশ না থাকাসহ বিভিন্ন অসংগতি, অনিয়ম থাকায় এলিট হাসপাতাল ও জয়তুন ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। একই সময়ে নানা অনিয়মের কারণে রহমানিয়া ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে স্বাস্থ্য বিভাগ।
রংপুর সিভিল সার্জন শাহীন সুলতানা বলেন, আমরা ক্লিনিক দুটি পরিদর্শন করে নানা অনিয়ম পেয়েছি। এলিট হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ছিল। আমরা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সঙ্গে বৈঠক করব। তারা যেন সরকারি নীতিমালা অনুসরণ করে নিয়মশৃঙ্খলার মধ্যে থেকে রোগীদের সেবা দিতে পারে, সেই আহ্বান জানাচ্ছি।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. মেশকাতুল আবেদ বলেন, রোগীদের যে সেবা পাওয়ার কথা ছিল, সেগুলো তারা পায়নি। বিশেষ করে ক্লিনিকগুলোয় ডিউটি ডাক্তার নেই। আমরা তাদের গাফিলতির বিষয়টি বিএমডিসিকে লিখিতভাবে জানাব এবং স্বাস্থ্য প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে