বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘গঙ্গাচড়ার তাঁত শিল্পের বিষয় নিয়ে আমাদের কোনো ধারণা ছিল না। আমাদের ঢাকায় রংপুরের গঙ্গাচড়ার তাঁত শিল্প নিয়ে সংসদে বসে আপনাদের এমপি আসাদুজ্জামান বাবলু ধারণা দিয়েছেন। শুধু ধারণাই দেননি তিনি আমাদের এই এলাকায় এনেছেন, আমরা আমাদের দায়িত্ব ও কর্তব্য আমরা বুঝতে পেরেছি।’
আজ বৃহস্পতিবার বিকেলে রংপুরের গঙ্গাচড়ায় তাঁত পল্লি পরিদর্শনে এসে তাঁত মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁত মালিক ও শ্রমিকরাসহ বিভিন্ন নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়।
নানক বলেন, ‘আমরা কখনোই এই বেনারসি তাঁত শিল্পকে ধ্বংস হতে দেব না।’ এ সময় তিনি তাঁত মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ‘বাজারের প্রতিযোগিতায় আপনারা হেরে যাচ্ছেন। কারণ তিন দিন কষ্ট করে একটা শাড়ি তৈরি করেন। আর যারা সেমি অটো তাঁত চালায়, তারা এক দিনে তিনটা শাড়ি তৈরি করে। তাই তাঁদের খরচ অনেক কম পড়ে। সেমি অটোর পরবর্তী ধাপে উন্নত অটো তাঁত করার জন্য যা যা করার প্রয়োজনে আমরা তা করব। আমরা এখানে আমাদের নিজ উদ্যোগে ডিজাইন ও ট্রেনিং সেন্টার তৈরি করব। আপনারা আর কোনো দুশ্চিন্তা করবেন না। আপনারা যে কষ্ট করছেন ইনশা আল্লাহ এই কষ্টের সুফল মিলবে।’
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, রংপুর-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাছিমা জামান ববি, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, রংপুর মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গজঘন্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১৭ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে