
নীলফামারীর ডিমলা উপজেলা গণঅধিকার পরিষদের শতাধিক নেতা-কর্মীর পদত্যাগ করেছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খগারহাটের মিনি স্টেডিয়াম মাঠে সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষণা দেন তাঁরা।
এ সময় জেলা ও কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কমিটি-বাণিজ্যসহ নানান অভিযোগ তুলে ধরেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকসহ শতাধিক নেতা-কর্মী।
রেজাউল করিম বলেন, ‘কেন্দ্রীয় ও জেলা কমিটির অন্যায় কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ। তাই সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে