
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এনসিপিকে ‘কুত্তার বাচ্চারা’ বলে গালি দিয়েছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুর সেনপাড়ার বাসভবন ‘দ্য স্কাই ভিউ’তে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে রংপুর মহানগরে বিক্ষোভ মিছিল অংশ নিয়ে হামলায় এনসিপি নেতাদের জড়িত থাকার অভিযোগ করে এমন গালিগালাজ করেন তিনি।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জাতীয় পার্টির উদ্যোগে রংপুর মহানগর, জেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল অংশ নেন।
নগরীর সেন্ট্রাল রোডের জাপার কার্যালয় থেকে বিক্ষোভটি শুরু হয়। বিভিন্ন সড়ক ঘুরে জাপার কার্যালয়ের গিয়ে শেষ হয়।
এ সময় পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘যে বাড়িটিকে রংপুরের মানুষ তাঁর মণিকোঠায় স্থান দিয়েছে। স্বাধীনতার ৫৪ বছর চলছে, ৫৪ বছর যে বাড়িটির সামনে কেউ কোনো গন্ডগোল করতে পারে নাই। এই “এনসিপি কুত্তার বাচ্চারা” তোমরা হিজড়ার মতো পেছন পাশ থেকে গিয়ে হামলা, ভাঙচুর করো, তোমরা পার্টি অফিসে আসতা, আমরা তো পার্টি অফিসে ছিলাম। তোমরা হিজড়ার মতো পেছন থেকে গিয়ে অতর্কিতে হামলা করলা।’
এনসিপি ও প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মোস্তফা বলেন, ‘যদি ক্ষমতা থাকে, এনসিপি যদি ঘোষণা দিয়ে করতে চায়, জাতীয় পার্টি সব সময় প্রস্তুত আছে। আমরা কোনো সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন নই। জাতীয় পার্টি সাধারণ জনমানুষের দল। জাতীয় পার্টির চেয়ারম্যান আমাদের সেটা শিক্ষা দিয়ে গেছে। আমরা কোনো ভাঙচুর, সন্ত্রাস, চাঁদাবাজ, দখল-বাণিজ্যের মধ্যে কোনো জাতীয় পার্টি ছিল না। এখনো নাই, ভবিষ্যতেও থাকব না। এখন মব ভায়োলেন্সের যুগ। আমরা প্রশাসনকে বলব আপনারা সরে দাঁড়ান। মব ভায়োলেন্সে জাতীয় পার্টি কিন্তু দুর্বল না। জাতীয় পার্টি আমরা যেকোনো মবের ফেস করতে পারি।’
হুঁশিয়ারি দিয়ে মোস্তফা আরও বলেন, ‘১৬ জুলাই যখন আবু সাঈদ মারা গেল, দেখা গেল রংপুরে একমাত্র জাতীয় পার্টির ব্যানার নিয়ে, লাঠিসোঁটা নিয়ে বৈষম্যবিরোধীর পক্ষে ছিল। সব ধরনের সহযোগিতা আমরা করেছি। এখন বলতে চাই না আমরা কী সহযোগিতা করেছি। আজকে সেই এনসিপির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে লাগছে। তা আমরা চাই, প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন। আমাদের শক্তিমত্তা আছে কি না আমরা একটু জানান দিতে চাই।’
জাপা নেতা-কর্মীরা জানান, বৃহস্পতিবার বিকেলে রংপুরে একটি বিয়ের দাওয়াত খেতে আসেন জি এম কাদের। ওই দিন বিকেলে তিনি এক সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দলকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তরুণদের প্রতি প্রধান উপদেষ্টার পক্ষপাতমূলক আচরণের অভিযোগও করেন।
জাপা নেতাদের অভিযোগ, এ ঘটনার পর বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল থেকে জি এম কাদেরের বাসভবনে হামলা চালানো হয়। এ সময় চেয়ারম্যান জি এম কাদের বাসায় অবস্থান করছিলেন। হামলাকারীরা বাড়ির জানালার কাচ ভাঙচুর করে, একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং আরও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। জাতীয় পার্টি এই হামলাকে পূর্বপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র ও জীবননাশের চেষ্টা হিসেবে দাবি করে এর তীব্র প্রতিবাদ জানায়।
এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ১০টার দিকে জাতীয় পার্টির পক্ষ থেকে রংপুর মহানগর কোতোয়ালি থানায় মামলা করতে যান জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আরিফ আলী। এ সময় মামলা নিতে গড়িমসি করে পুলিশ। পরে রাত ১১টার দিকে ২২ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে এজাহার গ্রহণ করেন রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘আমরা এজাহারটি গ্রহণ করেছি। সরেজমিন তদন্ত করে এ বিষয়ে যারা জড়িত তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব।’

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগত ব্যক্তিদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে।
৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩৩ মিনিট আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকমের কর্মীরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের ভেতরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় পার্কের বাইরে থেকে কর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দিলে ভাঙচুরের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে