
রংপুরের কাউনিয়ায় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
এর আগে গতকাল রোববার রাতে উপজেলার হারাগাছ পৌর শহরের বাংলাবাজার এলাকায় স্থানীয় এক বাড়িতে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের থানায় নিয়ে আসে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার হারাগাছ পৌর শহরের ঠাকুরদাস মেনাজ বাজার বাঁধের পাড় এলাকার মো. আনোয়ার হোসেন (৪২), কসাইটারীর মো. রাজু (৩৫), ঠাকুরদাস গোন্ডেনের ঘাট বাংলাবাজারের মো. মজনু মিয়া (৫৭) ও এক নারী (৩০)।
বিষয়টি নিশ্চিত করে হারাগাছ থানার এসআই আক্তারুজ্জামান বলেন, রোববার রাতে হারাগাছ পৌর শহরের বাংলাবাজার এলাকায় স্থানীয় এক ব্যক্তির বাড়িতে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।
জিজ্ঞাসাবাদে তাঁরা অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন। আটক চারজনের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ আইন, ২০১৮-এর ৭৫ ধারায় মামলা হয়েছে। আজ (সোমবার) তাঁদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে