
কাগজের মোড়ানো ছিল ‘গিফট বক্স’। ভেতরে ছিল ৭ লাখ টাকা। এমপিও সুবিধা পাইয়ে দেওয়ার সুপারিশের বিনিময়ে ওই টাকা শিক্ষা কর্মকর্তার হাতে তুলে দিতে এসে হাতেনাতে ধরা পড়েছেন মাইদুল ইসলাম নামের এক ব্যক্তি।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক কার্যালয়ে এ ঘটনা ঘটলে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে।
আটক মাইদুল ইসলাম (৫০) কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা এলাকার বাসিন্দা। তিনি নিজেকে সাবেক শিক্ষক ও কৃষক বলে দাবি করেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও আঞ্চলিক উপপরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক ও তিনজন কর্মচারীর এমপিওর সুপারিশ করতে ৯ ফেব্রুয়ারি (সোমবার) উপপরিচালকের কার্যালয়ে যান মাইদুল ইসলাম।
এক সপ্তাহ পর আবারও আজ সোমবার উপহারের বাক্সে করে ৭ লাখ টাকা নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক উপপরিচালক মোছা. রোকসানা বেগমের কক্ষে যান মাইদুল। সেখানে তাঁকে সুপারিশের বিনিময়ে বাক্সটি গ্রহণ করতে বলেন। এ সময় বাক্সের ভেতরে টাকা থাকার বিষয়টি জানালে রোকসানা বেগম কর্মচারীদের মাধ্যমে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাকাসহ ওই ব্যক্তিকে আটক করে বিকেলে থানা নিয়ে যায়।
অভিযুক্ত মাইদুল ইসলাম ঘুষের প্রস্তাব দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি আলাপ করতে আসছি। ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ।’
এ বিষয়ে রোকসানা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ব্যক্তিকে আমি আগে কখনো দেখিনি। তবে তিনি গত সোমবার আমার অফিসে এসেছিলেন। আজকে (সোমবার) তিনি রৌমারীর কাজাইকাটা উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক ও তিনজন কর্মচারীর এমপিওর সুপারিশ করতে এসে উপহারের বাক্সটি টেবিলে রাখেন। তখন মেসেজে দেখান, একজন শিক্ষকের জন্য ৫ লাখ, তিনজন কর্মচারীর জন্য ৩ লাখ; মোট ৮ লাখ টাকা এখানে আছে। এটা দেখে অফিসের কর্মচারীদের দিয়ে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়। এ সময় তাঁর কাছে থাকা ৭ লাখ টাকা জব্দ করা হয়।’
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী সন্ধ্যা সাড়ে ৭টায় বলেন, খবর পেয়ে জিডিমূলে টাকা জব্দসহ ওই ব্যক্তিকে শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি দুদককে জানানো হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে