
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ আসনে জামানত হারালেন আট প্রার্থী। সবচেয়ে কম ভোট পেয়েছেন নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব। তিনি ১৫২টি কেন্দ্রে ৮৬ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জামানত হারানো প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মেজর মুকিত আল মাহমুদ। তিনি পেয়েছেন ২৫৭ ভোট। মোফাখখারুল ইসলাম নবাব পেয়েছেন ৮৬ ভোট। কমিউনিস্ট পার্টির আবু হেলাল পেয়েছেন ৪৯৫ ভোট। এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেত মারজান পেয়েছেন ৩৫৩ ভোট। বাসদের বাবুল আক্তার পেয়েছেন ৩৫২ ভোট। বাংলাদেশ কংগ্রেসের মাহবুবুর রহমান পেয়েছেন ১৩০ ভোট। জাতীয় পার্টির এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর পেয়েছেন ১৬ হাজার ৪৯০ ভোট। ইসলামী আন্দোলনের গোলজার হোসেন পেয়েছেন ২ হাজার ৩৯৪ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত ফলাফল শিট অনুযায়ী এই আসনে বৈধ ভোট ৩ লাখ ১২ হাজার ৮৪। নির্বাচন নীতিমালা অনুযায়ী মোট পোল ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে জামানত বাতিল হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে