
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন মাওলানা নুরুল আমিন (৫১)। তিনি পেশায় একজন ইমাম ও খতিব। নির্বাচনে জয়ের মধ্য দিয়ে মসজিদের মিম্বার থেকে এবার জাতীয় সংসদে যাচ্ছেন তিনি। এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।
শহীদ আবু সাঈদের রক্তস্নাত পীরগঞ্জে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া মাওলানা নুরুল আমিন পীরগঞ্জ পৌরসভার দুরামীতিপুর গ্রামের বাসিন্দা। উপজেলার চতরা ইউনিয়নে প্রবাসী আলতাব হোসেনের অর্থায়নে নির্মিত দৃষ্টিনন্দন আলতাব নগর জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি তিনি পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি। তিনি একজন সুপরিচিত ইসলামি বক্তা।
১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাওলানা নুরুল আমিন পেয়েছেন ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। ২ হাজার ৪২৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন মাওলানা নুরুল আমিন।
নির্বাচনে জয়লাভের পর এক প্রতিক্রিয়ায় মাওলানা নুরুল আমিন বলেন, ভোটাররা তাঁকে ১১ দলের প্রার্থী হিসেবে নির্বাচিত করলেও এখন তিনি দলমতের ঊর্ধ্বে উঠে পীরগঞ্জের সব মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করায় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
মাওলানা নুরুল আমিন বলেন, ‘আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব নয়। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা বিজয়ী হয়েছি। এখন আমাদের দায়িত্ব হলো সকলে মিলে পীরগঞ্জকে গড়ে তোলা। যাঁরা সম্মান দিয়ে আমাকে এ দায়িত্ব দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে চাই।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে