
রংপুরের কাউনিয়ায় ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতে উপজেলার রাজেন্দ্র বাজার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাসযাত্রী হলেন সাইফুল্লাহ মাহমুদ রুমান (৩০)। তিনি কুড়িগ্রাম ভূরুঙ্গামারী থানার বেলদহ মুসল্লীপাড়া গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শরিফ। তিনি বলেন, এ ঘটনায় সাইফুল্লাহ মাহমুদ রুমানের বিরুদ্ধে মাদক আইনের ধারায় মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ওসি শরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ রংপুরের অভিযানকারী দল গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাজেন্দ্র বাজার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় কুড়িগ্রাম ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার মধ্যে ২০০ বোতল ফেনসিডিলসহ বাসযাত্রী সাইফুল্লাহকে আটক করে। পরে উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাঁকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে