
ময়মনসিংহ-৯ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনকে ঘিরে নাটকীয় ঘটনা ঘটেছে দিনাজপুরের বালুয়াডাঙ্গা এলাকায়। স্ত্রী ও দুই সন্তানসহ আত্মগোপনে থাকা অবস্থায় তাঁর অবস্থান শনাক্ত হলেও পুলিশ শেষ পর্যন্ত তাঁকে ধরতে পারেনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ৯টা ১০ মিনিটে দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা গোপন সূত্রে খবর পেয়ে বালুয়াডাঙ্গার প্রয়াত এম এ কুদ্দুসের বাড়িতে প্রবেশ করেন। ড্রয়িংরুমে থাকা আনোয়ারুল আবেদিন ও তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেন। এরপর তাঁরা ইন্টারনেট ঘেঁটে সাবেক এই এমপির পরিচয় নিশ্চিত হন।
এরপর সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা বিষয়টি দিনাজপুর জেলা পুলিশ সুপারকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় সকাল সাড়ে ১০টার দিকে। এর মধ্যেই আনোয়ারুল আবেদিন বাড়ি থেকে পালিয়ে যান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে জানতে পারে, এমপি সেখানে নেই। তবে তাঁর পরিবারের সদস্যরা আছেন
দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, ওই বাড়িতে সাবেক সংসদ সদস্যকে খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন জানান, এতগুলো লোকের চোখ ফাঁকি দিয়ে পালানো সহজ নয়। আনোয়ারুল আবেদীনকে পালাতে আশপাশের কয়েকজন লোক সহযোগিতা করেছেন। কোতোয়ালি থানা থেকে বালুয়াডাঙ্গার দূরত্ব সর্বোচ্চ ১ দশমিক ৩ কিলোমিটার। পুলিশও আসতে দেরি করল; এখানেও একটা প্রশ্ন থেকে যায়।
এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক ছিলেন। তিনি ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন এবং পরাজিত হন। জুলাই অভ্যুত্থানের পর থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে