
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (৭০) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা এক মামলায় কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ তাঁকে ৬ মাসের জামিন দিয়েছেন।

খুলনায় তারাবির নামাজ আদায় করতে বেরিয়ে কাজী নিজাম উদ্দিন সুজন নামের এক ব্যবসায়ী দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় গতকাল রোববার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগীর পরিবার।

রাজশাহী জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে গিয়ে স্লোগান দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ সময় তাঁদের হাতে জাতীয় ও দলীয় পতাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা গেছে।