
রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ নম্বর ভোটকেন্দ্র থেকে সিল মারা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সেখানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পপি খাতুন। সেখানে তাঁকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা। পরে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে বিদ্যালয়ের দুটি কক্ষ পরিষ্কার করার সময় দুই শিক্ষক ও দুই শিশু কয়েকটি কাগজ পায়। পরে সেগুলো বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে জমা দেওয়া হয়। প্রাপ্ত কাগজের মধ্যে ধানের শীষ প্রতীকে সিল মারা দুটি ব্যালট এবং ‘হ্যাঁ-না’ ভোটের চারটি ব্যালট পেপার ছিল।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন বিদ্যালয় চত্বরে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে ইউএনও পপি খাতুন উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি শিক্ষকদের কাছ থেকে ব্যালট পেপারগুলো নিয়ে জব্দ করেন।
এলাকাবাসীর অভিযোগ, ঘটনাস্থলে গিয়ে ইউএনও ক্ষোভ প্রকাশ করেন এবং ওই শিক্ষক ও শিশুকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়ার কথা জানান। এতে জনতা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। বিভিন্ন এলাকা থেকে মানুষ বিদ্যালয় এলাকায় জড়ো হতে থাকেন। শিক্ষক ও শিশুদের নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তা প্রতিহতের ঘোষণা দেন তাঁরা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনওকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে শিক্ষক ও শিশুদের না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ইউএনও ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় উত্তেজিত জনতা তাঁর গাড়িতে হামলা করে কাচ ভাঙচুর করে।
এ বিষয়ে ইউএনও পপি খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, সামগ্রিক বিষয় পরে জানানো হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে