
পদোন্নতিতে বৈষম্য ও প্রহসনের প্রতিবাদে চার দিন ধরে চলা কর্মবিরতি প্রশাসনের আশ্বাসে এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। আজ মঙ্গলবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের পক্ষে সহকারী রেজিস্ট্রার আনোয়ার হোসেন মিঠু বলেন, ‘আজ আমরা রেজিস্ট্রারের সঙ্গে আলোচনা করেছি। প্রশাসন থেকে আমাদের জানিয়েছে, অতিদ্রুত আপগ্রেডেশনের বিষয়টি সুরাহা করা হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ঘোষিত যে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি, তা আজ থেকে স্থগিত করব।’
আনোয়ার হোসেন মিঠু আরও বলেন, ‘উপাচার্যের মৌখিক আশ্বাসে আমরা আমাদের কর্মবিরতি এক সপ্তাহের জন্য স্থগিত করছি। যদি এই সময়ের মধ্যে কাজ না হয়, তাহলে সবাই মিলে বসে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. হাসিবুল আহসান, খালিদা আক্তার, ফজলুল হক, মো. মমিনুল ইসলাম, শাপলা রানী সরকার, প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. আহসানুল হাবিব এবং একাডেমিক শাখার সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. মনজুরুল ইসলাম প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে